ক্রীড়া প্রতিবেদক: ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার দক্ষিণাঞ্চলের গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জয় যশোরের কিশোররা। শুক্রবার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে তারা ঝালকাঠি জেলাকে পরাজিত করে। এই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে যশোর।
আউট ফিল্ড ভিজে থাকায় ৪৫ মিনিট দেরিতে হয় টস। টস হেরে ব্যাট করতে নেমে সোহানুর ইসলাম সিফাতের অপরাজিত অর্ধশতকে নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান করে। ব্যাট হাতে ফিফটি করার সোহান পরে ডানহাতের ঘূর্ণিতে প্রতিপক্ষের পাঁচ ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠায়। এতে ঝালকাটি শেষ বলে অল আউট হওয়ার আগে করতে পারে ১০২ রান।
সোহান ১২৫ বলে ৯ চারে ৭৯ রান করে। সোহানের পাশে ব্যাট হাতে যশোরের মুন হোসেন দ্বিতীয় সর্বোচ্চ ১৮, শ্রাবন ১৫ ও সাঈদ আনোয়ার ১৩ রান করে। ঝালকাঠি পক্ষে বল হাতে ইয়াসিন ৪১ রানে ৩টি, সৈকত রহমান ২টি উইকেট দখল করে।
ব্যাট হাতে ঝালকাঠির হাসান মামুন ৩৩, সুমন খান ১৫, ও সাফিন আহমেদ ১১ রান করে। বল হাতে যশোরের সোহান ৯ ওভার বল করে ৩৬ রানে ৫টি, রাহুল হোসেন, রিফাত, শ্রাবন, লাবিব হোসেন ১টি করে উইকেট দখল করে।