কল্যাণ ডেস্ক: ঈদের দিন সড়ক দুর্ঘটনা দেশের বিভিন্ন স্থাসে মারা গেছে ১৭ জন। ঈদের আগে পরে আরো কয়েকজন প্রাণ হারিয়েছে যন্ত্রদানবের নিষ্ঠুরতায়। স্বজন হারানোর বেদনা কতটুকু তা যারা এ ব্যথায় ব্যথিত তারা ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। যদি স্থানীয় জনতা উত্তেজনা বশত ওই ঘাতক গাড়িগুলো ভাঙচুর করে বসতো তাহলে পরিবহন শ্রমিকরা রাস্তা বন্ধ করে দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করতো। ভাঙচুরের অপরাধে পুলিশ মামলা করতো এলাকার সাধারণ নিরীহ মানুষের নামে। মানুষ খুন করেও পরিবহন শ্রমিকরা শেষমেষ পার পেয়ে যেত এবং প্রতিটি ক্ষেত্রে হচ্ছেও তাই। তারা জোর গলায় বলবে সড়ক দুর্ঘটনার জন্য একা শ্রমিকরা দায়ী নয়। এ জন্য পথচারীরাও দায়ী। যাত্রী কল্যাণ সমিতি দুর্ঘটনার যে কারণগুলো চিহ্নিত করেছে তার প্রায় সবগুলোর জন্য চালকরা দায়ী। এ ক্ষেত্রে আমরা বলতে চাই পরিবহন শ্রমিকদের কথা ঠিক হলে সারা বিশ্বের অন্যন্য দেশেও বাংলাদেশের মতো সড়ক দুর্ঘটনা হতো। কিন্তু সেটা কি হয়? ওই সব দেশের শ্রমিকদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা আছে। আমাদের দেশে এ সব কিছুই নেই। এ কারণে ফ্রিস্টাইলে ঘটে চলেছে সব কিছু। জাপানে দুর্ঘটনায় কেউ নিহত হলে নিহতের পরিবারের ভোরণ-পোষণ ওই পরিবহন শ্রমিককে বহন করতে হয়। এমন কঠোর আইনের মত কোনো আইন বাংলাদেশে চালু না হওয়া পর্যন্ত পরিবহন শ্রমিকরা নিয়ন্ত্রণে আসবে না। ট্রেড ইউনিয়নের নামে তারা যে অরাজকতা সৃষ্টি করে তা কোনোক্রমেই সমর্থন যেগ্য নয়।
দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা। পর্যালোচনায় দেখা গেছে ৬০ ভাগ চালক হেলমেট ব্যবহার করছে না। এছাড়া বেশিভাগ পথচারী রাস্তা পারাপারে সতর্ক অথবা সচেতন নয়। দুর্ঘনার এটাও একটি অন্যতম কারণ। এ ছাড়া ক্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের ড্যামকেয়ার মানসিকতা অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, সড়ক আইন মেনে না চলা এসব দুর্ঘটনার কারণ। দুর্ঘটনার হার কমিয়ে আনতে দক্ষ চালক তৈরির উদ্যোগ, চালকের বেতন ও কর্মঘন্টা নির্দিষ্টকরণ, জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা কমানোর জন্য কয়েকটি দিক নির্দেশনা দিয়েছেন। যার প্রায় সবগুলো উপলব্ধি করেছে সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ উপলব্ধির সাথে সাথে প্রধানমন্ত্রীর নির্দেশনা কার্যকর করতে দ্রুত উদ্যোগ নেয়া হোক।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ