নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদে গতকাল সন্ধ্যায় হয়ে গেল সঙ্গীত সন্ধ্যা। শিল্পী ছিলেন উদীচীর উপদেষ্টা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোহরাব উদ্দীনের এর মেয়ে সেমন্তী মঞ্জরী ও জামাতা শুভময় হক। তাদের সুললিত কণ্ঠে গাওয়া গানে মিলনায়তনে উপস্থিত দশক শ্রোতা বিমোহিত হন।
প্রসঙ্গত, সেমন্তী মঞ্জরী বাংলাদেশের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের শিক্ষক ও ব্র্যাক এর ম্যানেজার পর্যায়ের উন্নয়ন কর্মী। শুভময় হক আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন কেএনএইচ এর বাংলাদেশের প্রধান।
