শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী শ্যামনগর উপজেলা সংসদের আয়োজনে প্রথম আহবায়ক সম্মেলন-২০২২ উপলক্ষে উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১২ নভেম্বর সকাল ১০ টায় শ্যামনগর আওয়ামী লীগ অফিস চত্বরে অনুষ্ঠিত সভায় গ.ম. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অথিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি এবিএম মনজুর এলাহী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাতক্ষীরা জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম আনিছুর রহমান, আহবায়ক আব্দুর রফিক গাজী প্রমুখ।
উপস্থিত ছিলেন, উপজেলাব্যাপি বিভিন্ন সংগীত শিল্পীর সদস্যগণ। বক্তব্য পর্বের পর উপস্থিতিদের পরামর্শ ভিত্তিতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক শিল্পী এ্যাড. আজিবার রহমানকে আহবায়ক ও শিল্পী গাজী গোলাম মোস্তফাকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট উদীচী শিল্পী গোষ্ঠীর শ্যামনগর উপজেলা কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: যশোরে অনুষ্ঠিত দেশের প্রথম জনসভার বক্তার নাম ও বক্তব্য সংরক্ষণ দাবি