ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: একুশে গ্রন্থমেলায় বাঁকড়ার আলোর এগারোতম সংখ্যা লেখক বিএসএম আলী আকবরের ‘শত গুণিজনের জীবন কথা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির প্রকাশনা মঞ্চে মোড়ক উন্মোচন করেন, বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক ও কথাসাহিত্যিক মোহাম্মদ শামছুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. আব্দুল মালেক, কবি বদরুল হায়দার, প্রকাশক জাহাঙ্গীর আলম, কপোতাক্ষ সাহিত্য পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, কবি আলী আজগর, রাজা নারায়ণ চন্দ্র ও সাজেদা ডুলু প্রমুখ। একই মঞ্চে কপোতাক্ষ সাহিত্য পরিষদের কার্যকরী কমিটির সদস্য সীমান্ত কবি আলতাফ হোসেনের ‘জীবনের শত ব্যথা, ছন্দবীনা, আমার জন্মভূমি ও দুঃখের সাগর তীরে’ ৪টি কাব্য গ্রন্থেরও মোড়ক উন্মোচন করা হয়।