আন্তর্জাতিক ডেস্ক
খাবারের ক্ষেত্রে সাধারণ মানুষ স্বাদ ও মানের পাশাপাশি দামটাও বিবেচনায় রাখেন। কিন্তু মূল্য যদি আপনার কাছে কোনো বিষয় না হয়, তাহলে অবশ্যই আপনার জাপানি আইসক্রিম ব্র্যান্ড সেলটোর ‘বায়াকুয়া’ স্কুপ চেখে দেখা। আর শুধু একটি স্কুপের জন্য আপনাকে খরচ করতে হবে ৬ হাজার ৬৯৬ ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ৭ লাখ ১৬ হাজার টাকা
শুক্রবার (১৯ মে) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (জিডব্লিউআর) বিশ্বের সবচেয়ে দামী আইসক্রিম হিসেবে বায়াকুয়ার নামার ঘোষণা করেছে। ভাবছেন, কেনই বা এতো দাম?
বায়াকুয়ার প্রত্যেক স্কুপে রয়েছে বিরল খাদ্য উপাদান। এতে থাকছে ইতালির আলবাতে জন্মানো হোয়াইট ট্রাফল। যা এক কেজি কিনতেই খরচ করতে হয় ১৫ হাজার ১৯২ পাউন্ড। এ ছাড়া খাওয়ার উপযোগী সোনা তো এতে রয়েছেই।
যাদের এটি চেখে দেখার সৌভাগ্য হয়েছে তারা জানিয়েছেন, হোয়াইট ট্রাফলের সুগন্ধ মুখ ও নাককে ভরিয়ে দেয়। এতে রয়েছে পারমিগিয়ানো রেগিয়ানোর মতো দামি ফল, যা আইসক্রিমের স্বাদকে ভুলতে দেবে না। এ ছাড়া এতে থাকছে একেবারে প্রাকৃতিক চিজ।
সেলটো জানিয়েছে, তারা অন্যান্য আরও উপাদানের সংমিশ্রণে এই আইসক্রিমের আরও কিছু ভ্যারিয়েন্ট বাজারে আনবে।
সূত্র : খালিজ টাইমস
