নিজস্ব প্রতিবেদক: এজিএম পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে যশোর এমকে রোডস্থ রূপালি ব্যাংকের কর্পোরেট শাখা থেকে ৮৩ হাজার ৩৭ টাকা ৩০ পয়সা আত্মসাতের অভিযোগে কুরবান আলী সিকদারকে (৩৫) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেফতার করেছে।
তিনি রাজবাড়ি জেলার পাংশা থানার বাহাদুরপুর গ্রামের বর্তমানে কুষ্টিয়া শহরের মিলপাড়া চন্ডিচরণ রোড সংলগ্ন সরকারি ফুড গোডাউনের পরিত্যক্ত ভবনের বাড়ি থেকে রমজান আলী সিকদারের ছেলে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল নম্বর ও একাধিক মোবাইল ফোন। আটক কুরবান আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা শিকার করেছে। তাকে সোমবার আাদালতে চালান দেয়া হয়।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, রোববার রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়া চন্ডিচরণ রোড সংলগ্ন সরকারি ফুড গোডাউনের পরিত্যক্ত ভবনের বাড়ি থেকে কুরবান আলী সিকদারকে গ্রেফতার করা হয়। এর আগে যশোর এম কে রোডস্থ রুপালি ব্যাংক কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান আবু সাঈদ মো. মোস্তফা কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
মামলায় বলা হয়েছে, ২১ স্মার্ট সলুউশনের নামে মার্চ রুপালি ব্যাংক যশোর কর্পোরেট শাখায় ৮৩ হাজার ৩৭ টাকা ৩০ পয়সার একটি ভুয়া বিল তৈরি করে অফিসিয়াল ইমেইলের মাধ্যমে দাখিল করে। প্রধান কার্যালয়ের আইসিটি সিস্টেম বিভাগের এজিএম পরিচয় দিয়ে ওই দিন সাড়ে ১২ টায় কুরবান আলী সিকদার পরিচয় দিয়ে বিল পরিশোধের জন্য তাগিদ দেয়। এভাবে ২০ তারিখ থেকে ২৩ তারিখের মধ্যে যশোর জোনের আরো ১৭টি শাখায় অনুরুপ ভুয়া বিল পাঠিয়ে একই কৌশল অবলম্বন করে বিভিন্ন অংকের টাকার ভুয়া বিল দাখিল করে ও একই মোবাইল নম্বর ব্যবহার করে বিল পরিশোধের তাগিদ প্রদান করে।