নিজস্ব প্রতিবেদক: ‘ভালোবেসে করি রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে বৃহৎ কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ (এনবিএফ- বিডি)। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের আরবপুর বাঁচতে শেখা অডিটোরিয়াম স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ মশিউর রহমান সাগর। মনসুর আলামিনের সভাপতিত্বে বিশেষ অতিরি বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন ফারাবী, পরিচালক তাসনীন মেহজাবিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় পর্যবেক্ষক মাহবুবুর রহমান তামিম।
উপস্থিত ছিলেন বন্ধুমহল, আস্থা সবার জন্য, ঊষার আলো সমাজ কল্যাণসহ বেশ কিছু সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠান ক্রেস্ট বিতরণের মধ্যে দিয়ে সমাপ্তি হয়।