নিজস্ব প্রতিবেদক: দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন ও ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপু গতকাল সৌজন্য সাক্ষাত করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে সাথে।
রাতে দৈনিক কল্যাণের এ দুই নবদায়িত্বপ্রাপ্তরা মন্ত্রীর বাসভবনে যেয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন। এ সময় মন্ত্রী যশোরের প্রাচীন পত্রিকা দৈনিক কল্যাণের দুই তরুণ কান্ডারীকে স্বাগত জানান এবং তাদের নেতৃত্বে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
একই সাথে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পত্রিকাটি আগামীতেও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশ ও সমাজ বিনির্মাণে কাজ করে যাবে। একইসাথে তিনি পত্রিকাটির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।
এই সময় প্রতিমন্ত্রীর সহধর্মিনী ও বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্যকেও ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক।