নিজস্ব প্রতিবেদক
যশোর সুইমিংপুলে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষানবিস সাঁতারুদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার জেলা সাঁতার পরিষদের উদ্যোগে সুইমিংপুলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল।
সাঁতার পরিষদের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় দলের সাবেক ফুটবল ও হকি খেলোয়াড় কাওছার আলী, সাঁতার পরিষদের সম্পাদক গোলাম মোর্শেদ লেন্টু। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মকসেদ শফী।
