নিজস্ব প্রতিবেদক
যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য-বন্ধন এর উদ্যোগে মিনারেল ওয়াটার ও স্যালাইন বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে যশোর শহরের জজকোর্ট মোড়ে টিফিনের টাকা সংগ্রহ করে শতাধিক রিকশা চালক ও শ্রমজীবী মানুষের মাঝে মিনারেল ওয়াটার ও স্যালাইন বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান দৈনিক কল্যাণকে জানান, যশোরে তীব্র তাপমাত্রা হওয়ায় আমরা ঐক্য-বন্ধনের সদস্যদের নিয়ে চেষ্টা করছি যারা পথচারী ও রিকশা চালক তাদেরকে স্বাস্থ্য সচেতন করার। একই সাথে পানি ও স্যালাইন বিতরণ করছি। আগামীতে গ্রামের কৃষক ও দিনমজুরদের মাঝে ও বিতরণ করা অব্যাহত থাকবে। এই গরমে স্বাস্থ্য সচেতন না হলে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ, সদস্য ইনজামামুল হক রিমু, মানজুরুল ইসলাম, শিহাব হাসান, আশিকুজ্জামান, আরাফাত হাসান, রুহুল আমিন, ফরহাদ ইসলাম, বায়জিদ হাসান, রতœ রাজ রায় প্রমুখ।
