নিজস্ব প্রতিবেদক
নৈঃশব্দ্যের কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের জন্মদিন কেক কেটে উদযাপন করেছেন ভক্তরা। মঙ্গলবার সন্ধ্যায় যশোর নাট্যকলা সংসদ প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এসময় ড. শাহনাজ পারভীনের লেখা মানুষ খেকো মানুষ (গল্পগ্রন্থ) ও মন উড়ে যায় পাখির ডানায় (ছড়াগ্রন্থ)’র মোড়ক উন্মোচন করেন।
তিনি একাধারে একজন কবি, গবেষক, প্রাবন্ধিক, উপন্যাসিক, গীতিকার, এবং স্বনামধন্য শিক্ষাবিদ। একজন ভাল বক্তা, বাচিকশিল্পী, সম্পাদক এবং সংগঠক হিসেবে তাঁর সুনাম রয়েছে। তিনি ‘প্রোমিসড প্রফেট’ মহাকাব্যের মহাকবি।
কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা। প্রধান আলোচক ছিলেন যশোর ইনস্টিটিউটের সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক মাহমুদ হাসান বুলু, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দন যশোরের মাহাবুব আলম লাভলু, বিশিষ্ট লেখক ও গবেষক সাজেদ রহমান বকুল। আলোচক হিসেবে ছিলেন দ্যোতনা সাহিত্য পরিষদের সহ-সভাপতি জি এম মুছা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, বিদ্রোহি সাহিত্য পরিষদ যশোরের সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। প্রধান বক্তা ছিলেন দ্যোতনা সাহিত্য পরিষদের সম্পাদক কবি শাহারিয়ার সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন দ্যোতনা সাহিত্য পরিষদের উপদেষ্টা প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, কর্মজীবনে অধ্যক্ষ, তালবাড়ীয়া ডিগ্রি কলেজ, যশোর। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা, ছড়া মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৬। তিনি সম্পাদনা করেন নান্দনিক ধারার সাহিত্য কাগজ দ্যোতনা এবং ছড়া সাহিত্যের কাগজ ছড়াঘর। তিনি দ্যোতনা সাহিত্য পরিষদ, যশোর এবং বাংলাদেশ রাইটার্স ক্লাব, যশোর জেলার সভাপতি। তিান তাঁর সাহিত্য ও বর্ণাঢ্য কর্মময় জীবনের জন্য বহু পুরষ্কারে ভূষিত হয়েছে।
