কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জ প্রেসক্লাবের এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কালীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে ইফতার পূর্বে ক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি জামির হোসেনের সভাপতিত্বে সদস্যরা এক আলোচনা সভায় মিলিত হন।
ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সংবাদের সাবজাল হোসেনের সঞ্চালনায় সভাতে উপস্থিত সদস্যদের মতামতে আগামী ৬ মে ক্লাবের সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়। এছাড়াও ক্লাবের সদস্য গাজী টিভির ঝিনাইদহ প্রতিনিধি ওলিয়ার রহমান লাঞ্ছিতের ঘটনায় দোষী কর্মকর্তাদের শাস্তির দাবি ও নিন্দা প্রস্তাব গৃহিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাবিব ওসমান ও ওসমান গনি জুয়েল, যুগ্ম সম্পাদক শাহরিয়ার আলম সোহাগ প্রমুখ।
ইফতার পূর্বে ক্লাবের প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য মাওলানা রুহুল আমিন সৌরভ।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
