নিজস্ব প্রতিবেদক: যশোর কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির কার্যকরি পরিষদ নির্বাচনে সর্বসম্মতিক্রমে শেখ জালাল উদ্দিন সভাপতি ও আব্দুস সামাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি-১ ইকবাল হোসেন, সহ-সভাপতি-২ আব্দুল গণি, সহসভাপতি-৩ গাজী আতিয়ার রহমান, সহ-সভাপতি-৪ প্রবীর কুমার সরকার, যুগ্ম সম্পাদক মোহর আলী, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম,
অর্থ সম্পাদক শেখ আব্দুর রশীদ, প্রচার সম্পাদক আকমল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সাইদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন পারভীন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন অনিমেষ।