নিজস্ব প্রতিবেদক: যশোরের কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মতিয়ার রহমানের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। বৃহস্পতিবার যশোর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন শপথ পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম পারভেজ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সবুজ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন বলেন, কাশিমপুর ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচনে মতিয়ার রহমান নির্বাচিত হন। কিন্তু ভুলবশত গেজেটে তার নামের জায়গায় শামসুর রহমানের নাম আসে। তাই ওই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে শপথ পড়ানো স্থগিত ছিল। সংশোধিত গেজেট করে মতিয়ার রহমানকে বিজয়ী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার মতিয়ার রহমানের শপথ বাক্য পাঠ করানো হয়।