নিজস্ব প্রতিবেদক: যশোর শহরতলীর মুড়লি মহাসিন স্কুলের পিছনে মাহিন (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় মঙ্গলবার রাতে মামলা হয়েছে। মামলাটি করেছেন, আহত কিশোরের মা শহরের বারান্দীপাড়া কদমতলা জোনাকির বাড়ির ভাড়াটিয়া লিটন হাওলাদারের স্ত্রী নাজমা বেগম। মামলায় আসামি করেছেন, মুড়লি মহাসিন স্কুলপাড়ার শফি ড্রাইভারের ছেলে হ্যাপিসহ অজ্ঞাতনামা ২/৩জনকে।
মামলায় নাজমা বেগম উল্লেখ করেন, গত ১৩ জুন বিকেলে তার ছেলে মাহিন স্কুলের পিছনে হেঁটে রাস্তার উপর পৌছালে হ্যাপিসহ অজ্ঞাতনামারা পূর্ব পরিকল্পিতভাবে গতিরোধ করে বার্মিজ চাকু দিয়ে বাম হাতের উপর, বাম পায়ের রানের উপর ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিট করে ১৩ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ও ৫শ’ টাকা ছিনিয়ে নেয়। মাহিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হ্যাপিসহ তার সহযোগীরা খুন করার হুমকি দিয়ে চলে যায়।