নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলা শাখা ১০ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেয়া হয়।
সংগঠনের জেলা সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে কৃষি খাত। অথচ বরাবরই তারা অবহেলিত। তাই চলতি মৌসুমে বোরো ধান কৃষকদের কাছ থেকে সরাসরি ১৫শ টাকা মণ হিসেবে কিনতে হবে। এই সাথে সব ফসলের ন্যায্যা দাম দিতে হবে। এছাড়া সার, বীজ, কীটনাশকের দাম কমাতে হবে। ভবদহ সমস্যা সমাধানে টিআরএম বাস্তবায়ন করতে হবে। একই সাথে সব ধরণের কৃষি উপকরণের দাম কমানোসহ ১০ দফা দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।
