অভয়নগর (যশোর) প্রতিনিধি: কৃষক গোলাম নবী টোকন (৫৯) চিকিৎসা সহায়তা চান নিজের ও পরিবারের জন্য। ১২ বছর থেকে তার শরীরে গুটি গুটি মাংসপিন্ড দেখা দিতে শুরু করে। এখন তার সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে সহ¯্রাধিক। গোটা শরীরেই একই অবস্থা। সন্তানরাও বর্তমানে একই পরিণতি ভোগ করছে।
নওয়াপাড়ার শহরতলী শংকরপাশা গ্রামের তিনি। পিজি হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ভারতের টপটিক্যাল হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন। ব্যবস্থাপত্রের কোন ওষুধ তাকে নিরাময় করতে পারেনি।
তিনি বলেন, আমার মেয়েও এ রোগে ভুগছে। আমার মত তারও চিকিৎসা না করাতে পারলে ক্ষতি হয়ে যাবে। কিন্তু সেও ডাক্তারের পরামর্শে আরোগ্য লাভ করতে পারছে না। আমি এ ব্যাপারে চিকিৎসা সংকট থেকে মুক্তি চাই। মানবিক সহায়তার জন্য যোগাযোগ করতে অনুরোধ: করা হয়েছে। মোবাইল : ০১৯২৫-৮৬৬৫২৬ ।