কেশবপুর (যশোর) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান কেশবপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার তিনি উপজেলার গড়ভাঙ্গায় ও ইমাননগরে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল প্রমুখ।
আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান সন্তোষ প্রকাশ করেছেন। পরিদর্শনের পর গড়ভাঙ্গা এলাকায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।