কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে একটি কলাবাগান থেকে কিবরিয়া শেখ (৩০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ের পাশের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কিবরিয়া শেখ উপজেলার হাসানপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। এলাকাবাসীর ভাষ্য, কিবরিয়া শেখ বুধবার রাতে হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ের পাশে থাকা তার হলুদের ক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন। বৃহ¯পতিবার সকালে ওই হলুদের ক্ষেতের পাশের কলাবাগানে এলাকাবাসী তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজন জানতে পেরে ঘটনাস্থলে ওই কৃষকের মরদেহ ঘিরে আহাজারি করতে থাকে। পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেন।
জানতে চাইলে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে বৃহস্পিতবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
