কেশবপুর (যশোর প্রতিনিধি): কেশবপুর উপজেলা যুবদলের নেতা সুজন রহমান (২৮) এক ড্রাইভারের স্ত্রীকে (২৪) নিয়ে পালিয়ে গেছে।
গৃহবধূর স্বামী ড্রাইভার আল মামুন জানান, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ দিঘিরপাড় গ্রামের শাহীনুর রহমানের মেয়ে শাবনাজ খাতুনের সাথে ৭ বছর পূর্বে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ৪ বছরের একটি ছেলে রয়েছে। সম্প্রতি পৌর শহরের সাবদিয়ার বহু বিয়ের নায়ক সুজন গত রোববার তার স্ত্রীকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। যাবার সময় দেড় লক্ষাধিক টাকা ও তিন ভরি সোনা নিয়ে যায়।
টাকা ও সোনা হারিয়ে নিস্ব হয়ে বর্তমানে ড্রাইভার আল মামুন তার শিশু সন্তান নিয়ে পথে পথে ঘুরছে। এ ঘটনায় তিনি কেশবপুর থানায় জিডি করা হয়েছে।