নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার মাদকের ভয়াবহতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের সহযোগিতায় ওই বিদ্যালয় ও যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আছাদুজ্জামান। বক্তব্য দেন এসআই সাইদুর রহমান। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন আহ্ছানিয়া মিশনের সিনিয়র সাইকোলজিস্ট রাখি গাঙ্গুলি।
সেমিনারে শিক্ষকবৃন্দসহ প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশন এর প্রকল্প সমন্বয়কারী শাহেদুল হক বলেন, মাদক বিরোধী সামাজিক আন্দোলনে ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ প্রদান করেন।
আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোর সেন্টারের ম্যানেজার আমিরুজ্জামান বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের সমাজে পুনরায় পূর্ণ প্রতিষ্ঠিত করা, মাদক বিরোধী সামাজিক আন্দোলনে দেশ ও দশের সাথে মিলে কাজ করে যাচ্ছে আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র।