কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে মিথ্যা মামলা, হয়রানি ও অপপ্রচার থেকে মুক্তি পেতে উপজেলার সরাপপুর গ্রামের মনোরনঞ্জন মল্লিক নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মনোরনঞ্জন মল্লিক বলেন, উপজেলার সরাপপুর গ্রামের গৌর চন্দ্র মল্লিক, উত্তম কুমার মল্লিক ও প্রদীপ মল্লিক গ্রামের মানুষদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। প্রতিবাদ করলে তার পরিবারসহ সুশান্ত মল্লিক নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দেয়া হয়। এছাড়া গত ২৪ এপ্রিল প্রদীপ মল্লিক তার ফেসবুক আইডিতে মন্দির ভাংচুর বিষয়ে পোস্ট দেয়। যাতে শিক্ষক সুশান্ত মল্লিক, সুব্রত নন্দীসহ অনেকের নামে মন্দির ভাংচুর বিষয়ে উল্লেখ করা হয়। ওই ঘটনার কোন সত্যতা নেই। সনাতন ধর্মের লোকদের মধ্যে স¤পর্ক নষ্ট করাসহ সম্মানহানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসাতে এমন তথ্য প্রচার করা হয়েছে। তাদের হাত থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সরাপপুর গ্রামের গোবিন্দ মল্লিক, সুকান্ত মল্লিক, সুশান্ত মল্লিক শান্ত, মনিন্দ্য মল্লিক, সুব্রত নন্দী ও জয়ন্ত মল্লিক।
