নিজস্ব প্রতিবেদক
বেনাপোলে পৃথক দু’টি অভিযানে সাড়ে ৫শ বোতল ফেনসিডিল জব্দ করেছে যশোরের র্যাব। এসময় দুইজন মাদক বিক্রেতাকে আটক করা হয়। এই ঘটনায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গত শনিবার বেলা ১১টার দিকে বেনাপোলের উত্তর বোরোপোতা গ্রামের অভিযান চালিয়ে আব্দুস সাত্তারের ছেলে রাজু আহমেদ সুমনকে (২৪) আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার গোয়াল ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৭৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
অপর একটি অভিযানে একইদিন বেলা ১১টার দিকে পুটখালীর দৌলতপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে রহমত মোল্লাকে (৩৫) আটক করা হয়। পরে তার দেখানো মতে বাড়ির ভেতর খড়ের গাঁদার ভেতর থেকে ১৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
