কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে ৫ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে শিশুর মা কেশবপুর থানায় করেছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার উপজেলার কালিয়ারই গ্রামে। রোববার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালিয়ারই গ্রামে গত ১৩ মে সকালে বাড়ির উঠানে শিশু মেয়েটি খেলা করছিলো। ওই সময় বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগে শিশুটিকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে আজিবর রহমান নিজ ঘরে ডেকে নিয়ে শিশু মেয়েটির মুখ চেপে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যায়। এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎক ডাক্তার নওরিন জিসান চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসি) বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে শিশুটির মা কেশবপুর থানায় হাজির হয়ে শনিবার রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৮।
শিশুটির মা বলেন, শিশুটির অবস্থা খুব খারাপ ছিল। এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির মা একটি মামলা করেছে। রোববার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামি আজিবর রহমানকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।