নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের খোজারহাট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের ক্রীড়া কর্মকর্তা আফম আশাফুদ্দৌলা টিটো। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইউনুস আলী। ১৬টি ইভেন্টে বিজয়ী ৪৮ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
