সফিয়ার রহমান: রবীন্দ্রনাথ ঠাকুর বৃদ্ধ বয়সে একবার মংপুতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তৎকালীন দার্জিলিভের সিভিল সার্জন ডা: ‘ফ’ প্রাথমিক চিকিৎসা করেন। ডা: ফ বৃদ্ধ রবীন্দ্রনাথের সুন্দর শরীর দেখে বলেছিলেন What a wonderful body. শরীরের বর্তমান অবস্থা কি জানতে চান। ইংরেজ ডাক্তার ইংরেজি ছাড়া জানেন না। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি জানে কিনা তা অবগত হওয়ার জন্য পাশে দাঁড়ানো মৈত্রেয়ীদেবী কে জিজ্ঞাসা করলেন Does he speak english? মৈত্রেয়ী দেবী বললেন Perhaps better than you .
# পাগলা কানাই সম্পর্কে একটি কিংবদন্তি আছে। তিনি খেজুর গাছ কেটে ভাড় পেতেছেন। এমন সময় এক ফকির এসে রস খেতে চাইলেন। তিনি বললেন, এই মাত্র গাছ কেটেছি এখনো রস হয়নি। ফকির বললেন, যা দেখ রস হয়েছে কি না? আশ্চর্য ব্যাপার অল্প সময়ের মধ্যে আধাভাড় রস হয়েছে। ফকির পান করে বললেন, কি বর চাস? কানাই বললেন, আমি গান গাইতে চাই। ফকির বললেন, তাই হবে। সেখান থেকেই নাকি কানাইয়ের গানের জগতে প্রবেশ।