কল্যাণ রিপোর্ট
বাংলাদেশে গণহত্যার দায়ে ১৯৭১ সালের পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিতে রাঙা প্রভাত যুব কল্যাণ সংস্থার উদ্যোগে যশোর জেলায় মাসব্যাপী গণস্বাক্ষর অভিযান কর্মসূচির উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। রাঙা প্রভাত যুব কল্যাণ সংস্থার সভাপতি শরীফ আব্দুল্লাহ আল মাসউদ হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলসানের সঞ্চালনায় আলোচনা সভায় আলোচনা করেন যুদ্ধকালীন বিএলএফ প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাইদ বুলবুল, যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর জেলা জাসদের সহ সভাপতি আহসান উল্লাহ ময়না, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, নাগরিক অধিকার আন্দোলন যশোরের সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, রাঙা প্রভাত নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ফাতেমা বেগম ও সম্পাদিকা সৈয়দা তাহেরা জান্নাতসহ আরো অনেকে।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে