ঢাকা অফিস
রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদিন খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিস্ফোরণের খবর পেয়েছি বিকেল ৪টা ৫০ মিনিটে। ৪টা ৫৭ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া আটজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার ওপরের কয়েক তলায় ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্তারিত আসছে…….
আরও পড়ুন: সিরিঞ্জ সংকটে বন্ধ শিক্ষার্থীদের টিকা কার্যক্রম
