নিজস্ব প্রতিবেদক
শার্শাবাসীর পাশে থাকার প্রত্যয়ে গড়া উঠা যশোরস্থ শার্শা কল্যাণ সমিতি গতকাল গোড়পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ১৩ জন বিশেষজ্ঞ ডাক্তার গোড়পাড়া প্রাইমারি স্কুল মাঠে দিনব্যাপী এলাকার রোগীদের চিকিৎসা দিয়েছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান, শার্শা কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাসান, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, মেহেদী হাসান টিটু, সৈয়দ কামরুজ্জামান কাজল, মশিয়ার রহমান, নিজামপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সালাম, আব্দুর রউফ মন্টু, নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, শার্শা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, শিক্ষক আলিম রেজা বাপ্পি, মুক্তিযোদ্ধা মোজাফফার হোসেন, গোড়পাড়া প্রাইমারি স্বুলের প্রধান শিক্ষক আহসান হাবিব, আলহাজ্ব আনছারুল হক প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাসান বলেন, ১৩ জন অভিজ্ঞ ডাক্তার সকাল ১০ থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রায় ২ হাজার ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দেন। এসময় রোগীদের ফ্রি ওষুধ দেয়া হয়।
যুগ্ম সম্পাদক আনিছুর রহমান বলেন, যশোরস্থ শার্শা কল্যাণ সমিতি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। যশোর শহরে বসবাসকারী শার্শার মানুষ নিয়ে ২০২১ সালে এ সংগঠনের যাত্রা শুরু হয়। শার্শায় এটাই সংগঠনের প্রথম কার্যক্রম।
প্রসঙ্গত, সমিতির পক্ষ থেকে চিকিৎসা প্রদান করেন নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আখতারুজ্জামান, অর্থপেডিক্স ও ট্রমা সার্জারি বিশেষজ্ঞ শার্শা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মাহবুবুর রহমান, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার ইকবাল হোসেন, ডেন্টাল বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার নাসিম জামান রিফাত, ডাক্তার তাসলিমা রহমান সেজুতি, ডাক্তার কে এম সেলিম মাহমুদ, ডাক্তার মো. হাসানুজ্জামান, ডা. সিনথিয়া জেরিন, ডা. শিমুল হোসেন ও ডা. আহমেদ রুবায়েত।
