নিজস্ব প্রতিবেদক
যশোরের ঐতিহ্যবাহী গোল্ডেন সান ক্যাডেট একাডেমি ২০২৫ সালে ক্যাডেট কলেজ ও মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনাতে সপ্তম শ্রেণিতে ভর্তিকৃত ৩৩ (তেত্রিশ) জন কৃতকার্য শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে। গতকাল শহরের বিনোদিয়া ফ্যামিলি পার্কে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীরা, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, বর্তমান শিক্ষার্থী, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক সফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক শাহজাদ হোসেন, আফিয়া নাহার এবং কয়েকজন শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়েশা ও শাহজাদ। শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও উপস্থিত সকলে অনুষ্ঠানের প্রশংসা করেন। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এ একাডেমির ৫১ বছরের পথচলায় সাফল্যের পিছনে যাঁরা কাজ করছেন বা করেছেন, তাঁদের সকলকে সভাপতি ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, যশোরের ঐতিহ্যবাহী গোল্ডেন সান ক্যাডেট একাডেমি থেকে গত ৫১ বছরে অনেকেই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রেখে চলেছেন অনেকেই। কেউ কেউ অবসরেও গেছেন।
