নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে ইফতার ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো উপজেলার ১১ টি ইউনিয়নের সব কয়টি ওয়ার্ডের ইফতার ও দোয়া অনুষ্ঠান। এসব আয়োজনে দলের নেতাকর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তথা গণ্যমান্যরা অংশ নেয়। সর্বশ্রেণির মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া অনুষ্ঠানগুলো মিলনমেলায় পরিণত হয়।
সুধীমহলের ভাষ্য, দীর্ঘ বছর পর এমন আয়োজন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা দারুণ উজ্জীবিত হয়েছে। আবার দলেও ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এসব আয়োজনে কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও শার্শার সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ যুবদল, ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও শার্শার সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ মেনে বিএনপি মাঠের কর্মসূচি পালন করছে। যশোরের শার্শার ইফতার ও দোয়া অনুষ্ঠান এরই অংশ। ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার ও দোয়া অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা শিক্ষক, ইমাম, সরকারি বেসরকারি চাকরিজীবী, বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। অর্থাৎ জনগণের দল বিএনপি জনগণকে সাথে নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
এদিকে, সর্বশেষ শুক্রবার কায়বা ইউনিয়নে ইফতার ও দোয়া অনুষ্ঠান হয়। ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক।
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন শার্শার মা মাটি মানুষের নেতা হিসেবে পরিচিত কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি। আরো বক্তব্য প্রদান করেন শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন প্রমুখ।
