নিরঞ্জন চক্রবর্তী, নেংগুড়াহাট
গ্রামে কৃষকের ঘরে ঘরে ধান উঠছে। একই সাথে বিভিন্ন দোকানে শুরু হয়েছে ‘হালখাতা’ উৎসব। পাওনা আদায়ে ব্যবসায়ীরা এ উৎসব শুরু করেছেন। আর কৃষকরাও ধান বিক্রি করে দেনা পরিশোধ করছেন। এ উৎসব লক্ষ্য করা গেছে, যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের হাট-বাজারগুলোর দোকানে দোকানে।
এক সময় ছিলো বাংলা সনের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখে দোকানিরা তাদের দোকানের পুরানো সকল হিসাব হাল করার জন্যে আনুষ্ঠানিকভাবে হালখাতা উৎসব করতেন। সে সময়ের সারাবছর ব্যবসা বাণিজ্যের বকেয়া আদায় করার উৎস বা অনুষ্ঠান হল হালখাতা। এই হালখাতা উৎসব বছরে একবার করা হতো। আর ব্যবসা চলতো সারা বছর।
রাজগঞ্জসহ পার্শ¦বর্তী রোহিতা, খেদাপাড়া, মদনপুর, এনায়েতপুর, ষোলখাদা, ঝাঁপা, চালুয়াহাটি, নেংগুড়াহাট, শয়লাহাট, কাঁঠালতলা, পারখাজুরা, চাকলা, খোরদো, মশ্বিমনগর, চাঁপাতলা বাজার ঘুরে দেখা যায়- বিভিন্ন মুদি দোকান, কসমেটিক্স, সার্ভিসিং সেন্টার, জুয়েলারি, ওয়েল্ডিং এর দোকান, সার-কীটনাশকের দোকান, ওষুধের দোকান, তেলের দোকান, ফার্ণিচারের দোকান, কাঁচা তরিতরকারির দোকান, পোশাকের দোকানসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ হালখাতা শুরু হয়েছে।
হালখাতাকে কেন্দ্র করে নানান রঙে সাজ-সজ্জায় সজ্জিত করা হয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। এছাড়া রাতে হরেক রঙ-এর মিউজিক লাইটিং করা হচ্ছে। এমনকি মাইকে গান, গজল, ওয়াজ, নাটক ইত্যাদি বাজিয়ে মুখরিত করে রাখা হয়। প্রতিটি এলাকা ও বাজারগুলোতে পৌঁছালে মনে হয় যেনো চারিদিকে উৎসব চলছে। বছরে দুইবার আমন ও বোরো ধান উঠলেই শুরু হয় এই হালখাতা উৎসব। কৃষকরা ধান বিক্রি করে দোকানিদের পাওনা পরিশোধ করে হালখাতার মাধ্যমে। ব্যবসায়ীরা তাদের পাওনা আদায় করতে নানা ধরনের আয়োজন করে। এরমধ্যে ক্রেতাদের খুশি করতে মিষ্টিসহ নানা ধরনের খাবারের ব্যবস্থাও করা হয়।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
