এম আর মাসুদ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছার পারবাজারস্থ জাগরণী আওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও দেশসেরা স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মঞ্জুর আলম নিশানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২ অক্টোবর) জাগরণী আওয়ার স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়। আয়কর বিভাগে কর কমিশনার হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে এ সম্মাননা দেয়া হয়। মঞ্জুর আলম নিশান বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বর্তমান কর্মরত আছেন।
সংবর্ধনার জবাবে নিশান বলেন, ঝিকরগাছার মানুষ হিসেবে এলাকায় কাজ করতে হবে, এটা আমার কর্তব্য। আর সরকারি কর্মকর্তা হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারলে দেশ-জাতি উপকৃত হবে।
জাগরণী আওয়ার স্কুলের অধ্যক্ষ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুলের কো-চেয়ারম্যান মরিয়ম মৌসুমী। বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন সবুজ, বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজগর, আয়কর বিভাগের কর্মকর্তা আল ইমরান, পারবাজার বাইতুল হুদা মসজিদের পেশ ইমাম মাহমুদুল হাসান, সাংবাদিক এম আর মাসুদ, জাগরণী সংসদের শহিদুল ইসলাম শহীদ, জাহিদ নেওয়াজ ডিটো, মনিরুল ইসলাম মানিক, ফয়সাল মুকুট, রাশিদুল ইসলাম হিরু, জাগরণী আওয়ার স্কুলের শিক্ষক নাজিরা আক্তার, শিক্ষার্থী তাসকিয়া আমরিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সোহেল হাওলাদার । অনুষ্ঠানে জাগরণী সংসদের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
