নিজস্ব প্রতিবেদক
পুলিশ হেফাজত থেকে ছাড়া পেয়েছেন যশোরের চাঁচড়া ইউনিয়ন পরিষদের মেম্বার আজিজুলসহ ৩ ব্যক্তি। গত বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি থানা থেকে তারা ছাড়া পান। সার ও কীটনাশক ব্যবসায়ী মো. আব্দুল্লাহকে ৫ লাখ টাকা ফিরিয়ে দেওয়ার পর তিনি অভিযোগ প্রত্যাহার করে নিলে পুলিশ তাদের ছেড়ে দেয়।
ব্যবসায়ী মো. আব্দুল্লাহ জানান, তার দেয়া লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত মেম্বার আজিজুল এবং মামুন ও আব্দুল গফ্ফারকে ধরে থানায় নেয়। এরপর আসামির লোকজন তাকে ৫ লাখ টাকা ফিরিয়ে দেন। যেহেতু তিনি টাকা ফেরত পেয়েছেন সেই কারণে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে থানা থেকে অভিযোগ প্রত্যাহার করে নেন। এরপর পুলিশ আটকদের ছেড়ে দেয়।
চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজা জানান, মৎস্য ব্যবসায়ীরা মো. আব্দুল্লাহর দোকান থেকে নকল ওষুধ কিনে লাখ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু মৎস্য ব্যবসায়ীরা কোনো ক্ষতিপূরণ পেলেন না। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ীরা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিবেন। পুলিশ অভিযোগ গ্রহণ না করলে আদালতের আশ্রয় নেওয়া হবে।
উল্লেখ্য, পুলেরহাট বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুল্লাহকে ভয়ভীতি দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে গত ৮ আগস্ট ইউপি চেয়ারম্যান শামীম রেজা ও মেম্বার আজিজুলকে আসামি করে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছিল। এরপর গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ৩ জনকে ধরে নিয়ে যায়। পরে ৫ লাখ টাকা ফেরত পাওয়ায় অভিযোগ প্রত্যাহার করে নেন ব্যবসায়ী মো. আব্দুল্লাহ। #
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
