নিজস্ব প্রতিবেদক: বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা প্রি-ক্যাডেট চাইল্ড কেয়ার একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ম্যানেজিং কমিটির সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দিলেন দরাজহাট ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা।
এসময় প্রধান অতিথি কৃতকার্য ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এবছর ৪র্থ শ্রেণির ছাত্রী কানিজ ফাতিমা তহুরা (পাখি) ফুল মার্ক ৬৫০ এর মধ্যে ৬৫০ পেয়ে ৫ম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে।