নিজস্ব প্রতিবেদক
চাকরি রাজস্ব করণ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে যশোরে মানববন্ধন করেছে যশোরের প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা। বাংলাদেশ প্রাণী সম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার সকাল ১১টায় এ মানববন্ধন আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি খন্দকার মোস্তাফিজুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের নেতৃত্বে শতাধিক সদস্য মানববন্ধনে অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, তারা এ আই টেকনিশিয়ান হিসেবে প্রাণী সম্পদ বিভাগের একটি প্রকল্পে দীর্ঘদিন ধরে চাকরি করছিলেন। দেড় বছর আগে প্রকল্পটি শেষ হলেও তারা পুনঃ নিয়োগের আশ্বাসে কাজ করছিলেন। কিন্তু গত ১৫ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। এ অবস্থায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা বকেয়া পরিশোধসহ চাকরি রাজস্বকরণের দাবি জানান।
