নিজস্ব প্রতিবেদক ॥ চাচীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহেল খান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত ২৩ এপ্রিল রাতে যশোর সদর উপজেলার কেফায়েতনগর গ্রামে এই ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
মামলার বিবরণ মতে, সোহেল ওই নারীর বড় ভাসুরের ছেলে। ২৩ এপ্রিল রাতে খাওয়া-দাওয়া শেষে ওই নারী ঘুমাতে যায়। প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত ১০টা ২০ মিনিটের দিকে বাইরে যান। ১০ মিনিট পরে আবার ঘরে এসে শুয়ে পড়েন। এরই মধ্যে আসামি গোপনে ঘরের মধ্যে প্রবেশ করে। বাদীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় বাদীর চিৎকারে তার স্বামী, ছেলেসহ আশপাশের লোকজন এগিয়ে এলে সোহেল দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা করা হলে পরদিন রোববার সকালে বাড়ি থেকে আসামি সোহেল খানকে পুলিশ আটক করে।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ জাকির হোসেন জানিয়েছেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হওয়ার পর কেফায়েত নগর গ্রামে অভিযান চালিয়ে রোববার সকাল ১০টার দিকে সোহেল খানকে আটক করা হয়। পরে তাকে এদিনই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।