নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার পদ্মবিলাস্থ চায়না রেলওয়ে গ্রুপ কোম্পানির লিমিটেড প্রতিষ্ঠানের ভিতর থেকে সোমবার রাতে ১ হাজার লিটার ডিজেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় চুরির সাথে জড়িত তিন চোরকে আটক ও ১শ’ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার পদ্মবিলা গ্রামের মোক্তার মোড়ল, বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইরাদ ও ঘোষনগর গ্রামের তেল বিক্রেতা নিছার আলী। ডিজেল চুরির ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি করেন চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের দোভাষী নুরুল আমিন আলম।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অপেক্ষায় যশোরবাসী, নিরাপত্তা নিশ্চিতে মাঠে ডগ স্কোয়াড