নিজস্ব প্রতিবেদক
সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসায়ীদের পদচারণায় কর্মমুখর থাকে যশোর শহরের রবীন্দ্রনাথ রোড (আরএন) এলাকাটি। এখানকার ব্যবসায়ী কর্মচারিদের দম ফেলার ফুসরত থাকে না। তবে রোববার রাতে ব্যাট-বলের মধুর শব্দে অন্যরকম সময় পার করেছেন তারা। অমর একুশে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে চার-ছক্কার উৎসবে এখানকার ব্যবসায়ী ও শ্রমিকরা একাকার হয়ে গিয়েছিল। নিজ নিজ দলকে সমর্থন দিতে ভুভুজেলা, বিভিন্ন বাদ্য বাজনা, আতশ বাজি নিয়ে হাজির হয়েছিলেন তারা।
ম্যাচ শেষ হওয়ার পরও টিম আরএন রোডের সমর্থকদের উৎসব চলছিল বেশ সময়। কেননা আরএন রোডের নতুন বাজার মাঠে বাইজ গজের লড়াইয়ে জয় পায় টিম আরএন রোড। তারা ৫ উইকেটে মদিনা অটোকে হারিয়ে শিরোপা নিয়ে উৎসব করে।
টস জিতে ১০ ওভারের ম্যাচে ৩ উইকেট হারিয়ে ৯৫ রান করে মদিনা অটো। দলের হয়ে মহায়মিন ২১ বলে ৫টি চারে ২৭ ও রেজওয়ান ১০ বলে ৩টি চার ও ১টি ছয়ে ২০ রান করে। টিম আরএন রোডের জাহিদ ২টা উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৯ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মাহফুজ ১৭ বলে ৬টি চারে ৩২, শিমুল ১১ বলে ১টি ছয়ে ও ৫টি চারে ৩০ রান করেন। মদিনা অটোর সোয়েব ২টা উইকেট দখল করেন।
রিপন অটো ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন চ্যাম্পিয়ন দলের মেহেদি হাসান শিমুল। মদিনা অটোর অন্তিক টুর্নামেন্টের সেরা ব্যাটার, বোলার ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছে।
ম্যাচের আম্প্যায়ারের দায়িত্ব পালন করেন প্রহ্লাদ সরকার ও রাশেদ পারভেজ ফুল।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন খেলোয়াড় মাঝে পুরস্কার বিতরণ করেন। মুসলিম অটোর পরিচালক শেখ মো. ইব্রাহিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর বিজু, যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, মদিনা অটোসের সত্ত্বাধিকারী ফারুক হোসেন প্রমুখ। ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টে ৮টি গ্রুপে ৩২টি দল অংশ গ্রহণ করে।
