নিজস্ব প্রতিবেদক: যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলা আসামি গোলাপকে আটক করেছে কসবা ফাঁড়ি পুলিশ। শনিবার ভোর রাতে শহরতলীর সুজলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, কসবা ফাঁড়ি ইনচার্জ রেজাউল করিমের নেতৃত্বে এ এসআই উজ্জল কবীর, মেহেদী হাসান ও আব্দুল কুদ্দুসের সমন্বয়ে একটি টিম সুজলপুর থেকে রাত দুইটার পর গোলাপকে আটক করে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, হত্যাচেষ্টাসহ ৭/৮ টি মামলা রয়েছে। এসব মামলার একটিতে তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারি করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোলাপ নিজ এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই ওয়ারেন্টে গোলাপকে আটক করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
