নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের বেজপাড়া শ্রীধরপুকুর পাড় এলাকার এক বাড়ির ভাড়াটিয়া বাসায় চুরির ঘটনায় ১ মাস ৬ দিন পর মামলা হয়েছে। চোরেরা জানালার গ্রিল কেটে ও দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে ৪ ভরির অধিক স্বর্ণালংকরসহ পৌনে ৪লাখ টাকার মালামাল নিয়ে যায়।
চুরির অভিযোগে কিশোর কুমার পাল কোতোয়ালি থানায় মামলা দিলে পুলিশ প্রাথমিক তদন্তের নামে এক মাস ৬ দিন পর নিয়মিত মামলা হিসেবে বৃহস্পতিবার (১০ নভেম্বর) নথিভূক্ত করে।
চুরির সাথে জড়িত অভিযোগে শহরের বেজপাড়া শ্রীধরপুকুর পাড় জনৈক রোজির ছেলে সুমন মোল্যাকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।