চৌগাছা (যশোর) প্রতিনিধি
‘স্মার্ট ফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’ স্লোগান সামনে রেখে যশোরের চৌগাছায় ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ এবং এ উপলক্ষে ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী কাফী বিন কবির, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জামান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধানগন এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ বৈশাখি মঞ্চ চত্বরে অনুষ্ঠিত হচ্ছে দু’দিন ব্যাপি বিজ্ঞান মেলা। মেলায় উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা নিজেদের তৈরি নানা বৈজ্ঞানিক যন্ত্রপাতির স্টল দিয়েছেন।