ফিল্টারের ক্যাম্পেইন
চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় পানি বিশুদ্ধকরণ ফিল্টার ‘ফলিয়া ওয়াটার’ এর ক্যাম্পেইন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১০টায় শহরের হাজী সরদার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয় এবং বেলা ১১টায় চৌগাছা পৌরসভা সভাকক্ষে আমদানিকারক প্রতিষ্ঠান ইমাজেস এক্সপেরিয়েন্টাল মার্কেটিং লিমিটেডের উদ্যোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব ডা. এজাজ আহমেদ।
হাজী মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান।
পৌরসভা সভাকক্ষের সেমিনারে পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলের সভাপতিত্বে বক্তৃতা করেন, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আনিচুর রহমান আনিচ, কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিয়ার রহমান, কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সিদ্দিকুর রহমান, কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এবং শ্রমিক সংস্থার সভাপতি সহিদুল ইসলাম, কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, গেলাম মোস্তফা, সোহেল রানা উজ্জ্বল ও রুহুল আমিন, সংরক্ষিত কাউন্সিলর জোহরা খাতুন, জোসনা খাতুন ও ফাতেমা খাতুন। সেমিনার পরিচালনা করেন ইমাজেস এক্সপেরিয়েন্টাল মার্কেটিংয়ের প্রোগ্রাম ম্যানেজার ওয়াহিদুজ্জামান।