চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয়ে চুরি হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে বিদ্যালয়টির প্রধান শিক্ষক তুহিন উদ্দিন বলেন, বিদ্যালয়টি শহরের ইছাপুর মাঠপাড়ায় অবস্থিত। ১মার্চ দিবাগত রাতে কে বা কারা বিদ্যালয়ের গেইট ও অফিসকক্ষের তালা ভেঙে প্রয়োজনীয় কিছু কাগজপত্রসহ ২টি ডিনার সেট, ১টি পানি গরম করা হিটার জগ, সেলাইরেঞ্জ, প্লাস, পিতলের ঘন্টা ও শিক্ষার্থীদের পাঠদানের কাজে ব্যবহৃত একটি সাউন্ড বক্স চুরি করে নিয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন উদ্দিন বলেন, এ বিষয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন থানার ডিউটি কর্মকর্তা বলেছেন পুলিশ তদন্ত করে বিষয়টির আইনি ব্যবস্থা নেবে।