নিজস্ব প্রতিবেদক
জাতীয় পর্যায়ের যে কোন বাস্কেটবল প্রতিযোগিতায় বেশ কয়েকবছর ধারাবাহিক সাফল্য পাচ্ছে বাংলাদেশ নৌ বাহিনী। প্রথম চ্যালেঞ্জকাপ বাস্কেটবল প্রতিযোগিতাও তার ব্যতিক্রম হয়নি। প্রথমবার আায়োজিত প্রতিযোগিতার শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নৌ বাহিনী। রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ৪৭-৪৪ পয়েন্ট।
বাংলাদেশ নৌ বাহিনী প্রথমার্ধে ১৭-১০ পয়েন্টে এগিয়ে যায়। দ্বিতীয় ও তৃতীয় সেটে ঘুরে দাঁড়ায় সেনাবাহিনী। তবে তা জয়ের জন্য যথেষ্ঠ হয়নি। দ্বিতীয় সেট ১০-১০ পয়েন্টের ব্যবধানে সমতায় শেষ হয়। তৃতীয় সেনা বাহিনী এগিয়ে ১০-৪ পয়েন্টে। শেষ অর্ধ শুরু হওয়ার আগে নৌবাহিনী ৩১-৩০ পয়েন্টে এগিয়ে ছিল। শেষ অর্ধ হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌবাহিনী জয় পায় ১৬-১৪ পয়েন্টে।
বাংলাদেশ বাস্কেটবল ফেডারশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থায় সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, নৌবাহিনী ও বিকেএসপি অংশগ্রহণ করে।
খেলা শেষে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা মোস্তফা জালাল মহিউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং-জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাহবুবুর রশিদ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন।
