নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিলের দাবিতে যশোরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) যশোর শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রকৌশলীরা প্রকেল্পর পরিবীক্ষণ ও মূল্যায়নে ডিসিদের তদারকির প্রস্তাবকে অযৌক্তিক বলে দাবি করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালাও প্রকৌশলীরা সরকারের বিভিন্ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করেছেন। পদ্মসেতু, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মতো স্থাপনা দেশকে মর্যাদার আসনে বসিয়েছে। এসব প্রকল্প নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে শুরু করে প্রধন প্রকৌশলী এগুলো পরিবীক্ষণ ও মূল্যায়ন করে থাকেন। কিন্তু গত ১৮-২০ জানুয়ারি ডিসি সম্মেলনে এডিবি প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নে ডিসিদের তদারকির দায়িত্ব দেবার দাবি তোলা হয়। যা সম্পূর্ণ অযৌক্তিক। এটা দেশের উন্নয়ন বিরোধী ষড়যন্ত্র বলে আইইবি বলে করে। কেননা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অভিন্ন ও পেশাদার প্রকৌশলী প্রয়োজন। জেলা প্রশাসনের কর্মকর্তাদের কোন কারিগরি জ্ঞাণ বা অভিজ্ঞতা নেই। এতে মাঠ পর্যায়ে সিদ্ধান্ত নিতে গেলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। একই সাথে ব্যাঘাত ঘটবে প্রধানমন্ত্রীর ২০৪১ সালের রূপকল্প। তাছাড়া প্রকৌশল কার্যক্রম তদারক করার জন্য অপ্রকৌশলীদের ব্যবহার করা হলে তা হবে প্রকৌশলীদের জন্য অপমানকর কাজ। এজন্য দ্রুত এই আদেশ বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন একেএম আনিছুজ্জামান, আবুল কালাম আজাদ, আবদুল্লাহ আল রশিদ, জাহিদ পারভেজ, আহসান হাবীব, তাওহীদুল ইসলাম, আরিফুল ইসলাম, ফারজানা রহমান, মামুন হাসান, সোহেল রানা, শহিদুল আলম, শরিফ হাসান প্রমুখ।