নিজস্ব প্রতিবেদক
প্রথম জাতীয় ফিন সুইমিং ও ফ্রি ডাইভিং প্রতিযোগিতায় কৃতিত্ব দেখানো ফারজানা রুমিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রুমি প্রতিযোগিতায় উইনাস ফোরাম যশোরের পক্ষে অংশ গ্রহণ করেন। শনিবার রাতে মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়ে সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম রুমির হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আসাদুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক কাজী ইসরাত শাহেদ টিপু, সহকারী সাধারণ সম্পাদক ইমরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আছাদুজামান আছাদ, কোষাধ্যক্ষ নূরুল আরিফিন প্রমুখ।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর দিনাজপুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ৫০মিটার ফিন সুইমিং ও ৫০ মিটার সারফেসের সুইমিং এ রৌপ্য এবং ১০০ মি বাই ফিন সুইমিং ইভেন্টে পদক অর্জন করেন।
এছাড়া প্রতিযোগিতার সমাপনী দিনে যশোরের ডলফিন সুইমিং ক্লাবকে সেরা ক্লাব ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে সেরা সংগঠক হিসেবে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন বাংলাদেশ আন্ডার ওয়াটার স্পোর্টস ফেডারেশনের সভাপতি লায়ন আসিফ আহমেদ মৃধা।
