নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের যশোর ভেন্যুর উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে সিলেট জেলা। প্রতিযোগিতার ৪০ তম আসরে শনিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৭১ রানে পরাজিত করেছে বগুড়া জেলাকে।
সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত সিলেটের অধিনায়ক মাহবুব হাসান। ব্যাট করতে নেমে ওপেনার মঈনুলের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৬২ রান করে। পরে জবাব দিতে নেমে ৪৪ ওভার তিন বলে বগুড়া গুটিয়ে যায় ১৯১ রানে।
সিলেটে দুই ওপেনার তোফায়েল আহমেদ ও মঈনুল ইসলাম আক্রমানত্মক খেলে। ৯ ওভার ২ বল স্থায়ী ওপেনিং জুটিতে ৪৭ রান জমা করেন দুজন। তোফায়েল (২৬) রানে আউট হলে বিছিন্ন এই জুটি। এর মঈনুল এক প্রান্তে ধরে রেখে ৬৮ বলে অর্ধশতক তুলে নেন মঈনুল। তবে শতক করার পর সাজঘরে ফেরত আসেন মঈনুল। তবে তাকে প্রতিপক্ষের কোন বোলার আউট করতে পারেনি। চৈত্রের খরতাপে পানি শূন্যতায় আর খেলতে পারেননি। মঈনুলের ১৭০ বলের ইনিংসে ছিল ৩টি চার ও চারটি ছয়ের মার।
মঈনুলের পাশে দলের হয়ে তোফায়েল আহমেদ ২৩ বলে চারটি বাউন্ডারি ও একটি ছক্কায় ২৬, কামরুল ইসলাম ২৮ বলে ১৬, আসাদুল্লাহ আল গালিব ৪৬ বলে দু’টি বাউন্ডারি ও চারটি ছক্কায় ৪২ ও আবু বক্কর ৩৪ বলে চারটি বাউন্ডারি ও দু’টি ছক্কায় ৪৭ রান করেন।
বল হাতে বগুড়ার মারুফ আল হাসান তিনটি, এছাড়া একটি করে উইকেট নেন আবির হোসেন, মিথুন ও মনিরুল ইসলাম।
বগুড়ার ব্যাটিং ইনিংসে আহমেদ ইতরাত ২৫ বলে তিনটি বাউন্ডারি ও একটি ছক্কায় ২৪, সাইদুল ইসলাম ২৩ বলে ১০, নাফিউল ইসলাম ৮৮ বলে তিনটি বাউন্ডারি ও দু’টি ছক্কায় ৪১, পাপ্পু ২৯ বলে একটি বাউন্ডারিতে ১৪, ইমরান হাবিব ২৮ বলে চারটি বাউন্ডারি ও দু’টি ছক্কায় ৩৪, মনিরুল ইসলাম ১২ বলে একটি বাউন্ডারিতে ১১, সাকিল আহমেদ ২২ বলে দু’টি বাউন্ডারিতে ১৯ ও মারুফ আল হাসান ২৮ বলে দু’টি বাউন্ডারিতে ১৪ রান করেন।
বল হাতে সিলেটের আহমেদ শেখ তাজিন চারটি, কামরুল ইসলাম দু’টি ও একটি করে উইকেট নেন মাহাবুব হাসান ও আবু বক্কর।
এর আগে সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহি ও ক্রিকেট পরিষদের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।