রমজান আলী, জীবননগর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের অপহৃত তিন স্কুলছাত্রীকে বুধবার গভীর রাতে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। ওই তিন ছাত্রী বুধবার সকাল ৯ টার দিকে স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের একজন ৭ম শ্রেণির ও দুজন ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী প্রতিদিনের মত বুধবার সকাল ৯ টার দিকে বাড়ি থেকে কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হলে তাদেরকে কৌশলে পথিমধ্যে থেকে উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে শিহাব (১৮), আব্দুস সালামের ছেলে নাঈম হোসেন (১৯), চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝাঝরি বেগমপুর গ্রামের কালামের ছেলে লিখন (১৮) ও ভাসান আলীর ছেলে ইয়াসিন হোসেন (১৮) অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওই তিন ছাত্রী পরবর্তীতে বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজি করে কোন হদিস না পাওয়ায় জীবননগর থানায় সাধারন ডায়েরি করেন। বিষয়টি বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। পুলিশও বেশ তৎপর হয়ে ওঠেন। পুলিশ তথ্য প্রযুক্তি ও মোবাইল টেকনোলজি ব্যবহার করে ঝাঝরি বেগমপুর গ্রামের একটি বাড়ি থেকে বুধবার গভীর রাতে তিন স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় ঘটনার সাথে জড়িত চারজন কিশোরকে গ্রেফতার করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন, গ্রেফতারকৃতরা তাদের পুর্বপরিকল্পনা অনুযায়ী তিন স্কুলছাত্রীকে কৌশলে রাস্তা থেকে নিয়ে যায়। তারা ওই তিন স্কুলছাত্রীকে ঢাকায় তাদের বন্ধু সাকিবের নিকট পৌছে দেয়ার প্রস্তুতি নিচ্ছিল। সাকিব ইতিপুর্বে একাধিক মেয়েকে ফাঁদে ক্ষতি করেছে এবং দু’টি বিয়েও করেছে। ঘটনার বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
সর্বশেষ
- যুবলীগ নেতা ‘দাঁতাল বাবু’সহ দুইজন আটক
- রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
- সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে : প্রতিমন্ত্রী অমিত
- আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো
- এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন সাবিহা ও সামিহা
- যশোরের যৌনপল্লিতে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা
